অপারেশন জঙ্গল সলিমপুর | আই নিউজ বিডি

অপারেশন জঙ্গল সলিমপুর

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানাসহ অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।..
Eidok-এ শেয়ার
অপারেশন জঙ্গল সলিমপুর
ছবি: সংগৃহীত

তিনি জানিয়েছেন, সোমবার ভোর ৬টা থেকে জঙ্গল সলিমপুর এলাকায় দিনভর যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সময় সর্বমোট ২২ জনকে আটক করা হয়। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০টি টিমে ভাগ হয়ে এ অভিযান চালায়। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে পুরো এলাকায় প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।’

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনসহ বিজিবির কর্মকর্তারা।

রেঞ্জ ডিআইজি বলেন, ‘অভিযানে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার বিভিন্ন পাহাড়ে গড়ে ওঠা সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানাসহ অপরাধমূলক নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। পাশাপাশি পাহাড়ের চূড়ায় স্থাপিত বিভিন্ন ওয়াচ টাওয়ার ভেঙে দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতো। ওই এলাকায় দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।’

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 1 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 60 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 49 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 88 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 66 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 30 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views