জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বরগুনায় র‍্যালি বৃক্ষরোপণ-নাটিকা ও মহড়া | আই নিউজ বিডি

বরগুনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বরগুনায় র‍্যালি বৃক্ষরোপণ-নাটিকা ও মহড়া

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।..
Eidok-এ শেয়ার
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বরগুনায় র‍্যালি বৃক্ষরোপণ-নাটিকা ও মহড়া
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১০ মার্চ) বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক নাটিকা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, সিপিপির টিম লিডার জাকির হোসেন মিরাজ এবং জাগো নারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে টেকসই দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে জাগো নারী বাস্তবায়িত এসিটি-২ প্রকল্পের সহযোগিতায় গৌরিচন্না ও ফুলঝুরি ইউনিয়নের বিষখালী ও বুড়িশ্বর ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক নাটিকা ‘অবহেলার সমাধি’ মঞ্চস্থ করা হয়।

নাটিকায় দুইটি পরিবারকে কেন্দ্র করে দুর্যোগপূর্ব প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ সহনশীল সম্প্রদায় গঠনের গুরুত্ব তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বাস্তবধর্মী মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অংশ নেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় সচেতন ও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।

এতে সিপিপি, যুব রেডক্রিসেন্ট, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন ضلع کی خبریں গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 4 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ ضلع کی خبریں মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 9 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ضلع کی خبریں সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 73 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা ضلع کی خبریں আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত ضلع کی خبریں সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন ضلع کی خبریں চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন ضلع کی خبریں দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views