বরগুনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
বরগুনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি বরগুনা।। 

বরগুনার জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আমতলী থানাধীন ৭নং আড়পাংগাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মধ্য আড়পাংগাশিয়া থেকে মোঃ লিটন (৪২) নামের এক ব্যক্তিকে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
আটককৃত মোঃ লিটন, পিতা- মোঃ ছত্তার হাওলাদার, মাতা- মোসাঃ পিয়ারা বেগম, সাং- আজিজাবাদ, ০৩ নং ওয়ার্ড, ছত্তার হাওলাদারের বাড়ী, ০৯ নং এম বালিয়াতলী। তার বর্তমান ঠিকানা সাং-সদর রোড, পশ্চিম বরগুনা, ৯নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা, থানা ও জেলা- বরগুনা। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ২৪,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator