উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

****
Eidok-এ শেয়ার
উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ছবি: সংগৃহীত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, গড়ব তারুণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগা, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া যায় এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 107 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 73 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 59 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 ভিউ