উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

****
Compartir en Eidok
উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Foto: archivo

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, গড়ব তারুণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগা, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া যায় এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা Noticias del distrito আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 28 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Noticias del distrito আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 113 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু Noticias del distrito খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক Noticias del distrito শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ Noticias del distrito তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি Noticias del distrito শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ Noticias del distrito সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views