পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি-বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি-বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয়

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্মারক ছবিতে United Nations Development Programme (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। স..
Eidok-এ শেয়ার
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি-বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয়
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সোমবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন United Nations Development Programme (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ও ইউএনডিপির যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই পক্ষের উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।
সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-কে অভিনন্দন জানান। তিনি পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম এবং এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিজ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মিজ আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা বৈঠকে অংশ নেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 96 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 82 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 Views