রাণীশংকৈলে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুইজন আটক | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুইজন আটক

রাণীশংকৈলে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে মাদকদ্রব্যসহ আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,..
I-share sa Eidok
রাণীশংকৈলে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুইজন আটক
Larawan: kuha mula sa arkibo

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে মাদকদ্রব্যসহ আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থানার একটি বিশেষ টিম সম্প্রতি ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. শাহাবুদ্দিন (৩৫) ও মোছা. সম্পা খাতুন (৪০)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Mga komento 0

Walang nakitang komento