উল্লাপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

****
Partager sur Eidok
উল্লাপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Photo : collectée

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) উপজেলার কয়ড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কয়ড়া বাজার চত্বরে এ আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উল্লাপাড়া পৌর জামায়াতের আমির আব্দুল করিম, সাবেক জাসদ নেতা ও সাবেক পৌর কমিশনার শাহাদাত হোসেন খোকন এবং কয়ড়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ছমির উদ্দিন।
বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés