শরণখোলায় আগুনে পুড়ল শিক্ষকের বসতঘর | আই নিউজ বিডি

শরণখোলায় আগুনে পুড়ল শিক্ষকের বসতঘর

বাগেরহাটের শরণখোলায় চুলার আগুনে পুড়ে ছাই হয়েগেছে প্রাইমারী শিক্ষকের বসত ঘর।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় আগুনে পুড়ল  শিক্ষকের বসতঘর
ছবি: সংগৃহীত

রবিবার (৮মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের আবু সালেহ’র বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবু সালেহ ওই ইউনিয়নের এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ক্ষতিগ্রস্ত শিক্ষক আবু সালেহ জানান, বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। শুষ্ক মৌসুম হওয়ায় বাড়ির পুকুর ও আশপাশে পর্যাপপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস স্টেশনের ফোন করা হয়েছিল। কিন্তু তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে তার টিনশেড কাঠের ঘরসহ আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, জমির দলিল, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পড়ে যায়। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক। 

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবী আলম জানান, খবর পাওয়ার পর সাড়ে ১১টার দিকে ৯ সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে রওনা হন তিনি। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা খারাপ থাকায় সময় মতো পৌছানো সম্ভব হয়নি। তাছাড়া পাইপ বসানোর মতো আশপাশে কোথাও পানি না থাকায় প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে পানির ব্যবস্থা করতে হয়। কিন্তু এরই মধ্যে ঘরটি সম্পূর্ণ পড়ে যায়। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত  হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত חדשות המחוז খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 9 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী חדשות המחוז ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 15 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ חדשות המחוז ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার חדשות המחוז সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 33 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views