শরণখোলায় আগুনে পুড়ল শিক্ষকের বসতঘর | আই নিউজ বিডি

শরণখোলায় আগুনে পুড়ল শিক্ষকের বসতঘর

বাগেরহাটের শরণখোলায় চুলার আগুনে পুড়ে ছাই হয়েগেছে প্রাইমারী শিক্ষকের বসত ঘর।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় আগুনে পুড়ল  শিক্ষকের বসতঘর
ছবি: সংগৃহীত

রবিবার (৮মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের আবু সালেহ’র বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবু সালেহ ওই ইউনিয়নের এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ক্ষতিগ্রস্ত শিক্ষক আবু সালেহ জানান, বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। শুষ্ক মৌসুম হওয়ায় বাড়ির পুকুর ও আশপাশে পর্যাপপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস স্টেশনের ফোন করা হয়েছিল। কিন্তু তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে তার টিনশেড কাঠের ঘরসহ আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, জমির দলিল, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পড়ে যায়। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক। 

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবী আলম জানান, খবর পাওয়ার পর সাড়ে ১১টার দিকে ৯ সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে রওনা হন তিনি। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা খারাপ থাকায় সময় মতো পৌছানো সম্ভব হয়নি। তাছাড়া পাইপ বসানোর মতো আশপাশে কোথাও পানি না থাকায় প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে পানির ব্যবস্থা করতে হয়। কিন্তু এরই মধ্যে ঘরটি সম্পূর্ণ পড়ে যায়। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত  হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 62 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 55 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 43 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 ভিউ