আসন্ন মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবসমাজের জনপ্রিয়তার শীর্ষে মোল্লা মাসুদ আলম
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবসমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মোল্লা মাসুদ আলম। তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান মোল্লার কনিষ্ঠ পুত্র।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মোল্লা মাসুদ আলম স্থানীয়ভাবে একজন পরিচিত ও গ্রহণযোগ্য তরুণ নেতা হিসেবে পরিচিত। তার পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার পিতা মরহুম মোস্তাফিজুর রহমান মোল্লা একটানা প্রায় ১৩ বছর মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের(১নং উদয়পুর ইউনিয়ন) বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মোল্লা মাসুদ আলমও দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি মোল্লাহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল নেতাকর্মী ও যুবসমাজের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তাকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকায় তার পক্ষে সমর্থন ও আলোচনা ক্রমেই বাড়ছে।
উপজেলাবাসীর অনেকেই মনে করেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী একজন দায়িত্বশীল ও সক্রিয় নেতা হিসেবে মোল্লা মাসুদ আলম নির্বাচিত হলে উপজেলার উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আসন্ন মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবসমাজের জনপ্রিয়তার শীর্ষে মোল্লা মাসুদ আলম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আসন্ন মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবসমাজের জনপ্রিয়তার শীর্ষে মোল্লা মাসুদ আলম..
ছবি: সংগৃহীত
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:..
कोई टिप्पणी नहीं मिली