দেওয়ানগঞ্জে শ্যামল সাহার ‘অদৃশ্য’ ক্ষমতার খুঁটি কোথায়?

আব্দুল হালিম (জামালপুর প্রতিনিধি)
Eidok'ta paylaş
দেওয়ানগঞ্জে শ্যামল সাহার ‘অদৃশ্য’ ক্ষমতার খুঁটি কোথায়?
Fotoğraf: derleme

নারী কেলেংকারী, বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়ম,আ'লীগের দোসর বিতর্কিত ব্যবসায়ী এবং মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক শ্যামল চন্দ্র সাহাকে ঘিরে প্রশ্ন উঠেছে তার ক্ষমতার উৎস নিয়ে । আওয়ামীলীগ এর ক্ষমতা থাকাকালীন সময়ে ডোনার হিসেবে শামল দাদা নামেই সবাই চিনতো তাকে। তাকে ঘিরে চলছে নানা আলোচনা ও সমালোচনা। 

 

জানা যায়, শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর জামালপুর দেওয়ানগঞ্জের দূর্গা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল সাহা ফুলেফেঁপে ওঠেছেন। এলজিইডি, সওজ, শিক্ষা প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্যসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে একচেটিয়া ঠিকাদারীর নামে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, শেরপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলার ঠিকাদারী চলতো দূর্গা এন্টারপ্রাইজের আঙ্গুলের হেলনিতে। টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় তার নামে রয়েছে ৫ শতাধিক কোটি টাকা। এদিকে পার্শবর্তী জেলা টাঙ্গাইলে পিসি গার্ডার ব্রিজ ভেঙ্গে পড়ে গেলেও শ্যামলকে স্পর্শ করতে পারেননি কেউ। দূর্গা এন্টারপ্রাইজের নির্মাধীন টাঙ্গাইলে ভেঙ্গে পড়া পিসি গার্ডার ব্রিজের দৃশ্য ঢাকাতে সরকারী বিভিন্ন অফিসে জামালপুরের মির্জা আজমের পরিচিত বলে সবাই শ্যামল সাহাকে জানলেও জামালপুর জেলায় আওয়ামী লীগের সকল এমপির সঙ্গে তার ঘনিষ্টতা ছিল। যা নিয়ে দেশের জনপ্রিয় মিডিয়া গুলোতে সংবাদ প্রকাশ হয়েছিল। জামালপুরের তৎকালীন এমপি আবুল কালাম আজাদকে টাকা দিয়ে ম্যানেজ করে ওই সময় শ্যামল সাহার ফেসবুক থেকে নেয়া শ্যামল সাহা গণহত্যাকারী শেখ হাসিনার সাথে জাতিসংঘের সফরসঙ্গীও হয়েছিলেন। তৎকালীন ব্যবসায়ী নেতা এ কে আজাদের সঙ্গে নিউ ইয়র্কে শ্যামল সাহা সেসময় আওয়ামী লীগের প্রভাবশালী বিভিন্ন এমপির সঙ্গে ফটোসেশন করে নিজের লোকদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইল করে ব্যবসায়ীক ফায়দা লুটেছেন। জাতীয় নির্বাচনসহ জামালপুরের স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী প্রার্থীদের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইনসহ প্রচুর টাকা বিনিয়োগ করেন। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জুলাই-আগষ্ট গণহত্যায় জামালপুর এলাকায় অর্থ যোগান দিয়েছেন বলেও শ্যামল সাহার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখার দাবি করেছে একটি নির্ভরযোগ্য সুত্র । 

এদিকে অভিযোগ রয়েছে, জামালপুরে মির্জা আজম ও আবুল কালাম আজাদ এমপির মনোনীত ব্যক্তি হিসেবে প্রত্যেক দপ্তরেই ব্যবসায়ী সুবিধা ভোগ করার নজির হয়েছে তার। শ্যামল বাবু এমপি - মন্ত্রীদের বাড়িতে বিভিন্ন ধরনের নদীর মাছ বিভিন্ন ধরনের সিজনাল ফল পাঠিয়ে তাদের মন দুর্বল করতেন। তিনি নেতাকর্মীদের বের করে দিয়ে এম্পি মন্ত্রীদের সাথে দীর্ঘসময় মিটিংয়ে বসতেন। শ্যামল সাহা এমন এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন যিনি মন্ত্রীর সাথে কথা বলতে গেলে সেখানে নেতা কর্মীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এই শ্যামল বাবু এমপি- মন্ত্রীদের কাছে ছিল আসমানের চাঁদ দিল্লিকা লাড্ডু। এই সুবাদে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে এক চাটিয়া তিনি ঠিকাদারি ব্যবসা সহ বিভিন্ন ডিলারশিপ একাই বাগিয়ে নিয়েছেন। তাই তিনি বিগত সরকারের আমলে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন যেন কেউ দেখার নেই। ঠিকাদারী কাজে চরম দুর্নীতি অব্যাহত রাখলেও প্রতিবাদ করার মত সাহস ছিল না কারো। ২০০৯ সাল থেকে প্রায় ১০০ কোটি টাকার স্থাবর–অস্থাবর সম্পদ বানিয়েছেন।

 

তথ্য রয়েছে, ২০০৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে শ্যামল চন্দ্র সাহা একটি ভাসমান পতিতা সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।  

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, গণহত্যাকারী শেখ হাসিনার পতন ও ভারতে পলায়ন করলেও বিএনপির কিছু নেতাদের ম্যানেজ করে শ্যামল সাহা ব্যবসার সাম্রাজ্য আরও প্রসার করতে চাচ্ছেন। সূত্র জানায়, ২০২৫ সালের ৫ জানুয়ারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কর্তৃক ২২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ১০৪ টাকার (প্যাকেজ নং- LGED/W-15A/Bridge-Culvert-16)একটি দরপত্র আহ্বান করেন। যার দূর্গা এন্টারপ্রাইজের মালিক শ্যামল সাহা সড়ক ও জনপদের এক ঠিকাদার সঙ্গে জেবি করে উক্ত দরপত্রে অংশ গ্রহণ করে এবং ৫.০৬ কম দরে সর্বনিম্ন দরদাতা হলে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড (NOA) পান। তারপর ব্যাংকের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী এলজিইডি ময়মনসিংহ বরাবর সিকিউরিটি বা জামানতের টাকা জমা দিলেও স্বশরীরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হয়ে শেষ তারিখ গত ৩ এপ্রিল পর্যন্ত স্ট্যাম্পে চুক্তিনামায় স্বাক্ষর করেনি। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন বিএনপির কাজ কী পতিত ফ্যাসিবাদের পক্ষে কাজ করা এবং ফ্যাসিবাদের দোসরদের ব্যবসা সম্প্রসারণে সাহায্য করা ? একজন ব্যক্তি বছরের পর বছর যেভাবে দাপট দেখিয়ে যাচ্ছেন, তা কিভাবে সম্ভব? প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ ভূমিকা পালন করছে,নাকি ক্ষমতার ছত্রছায়ায় কেউ কেউ আইনের আওতার বাইরে থেকে যাচ্ছেন? 

 

এদিকে দেওয়ানগঞ্জের হালিম দুলাল জানান,এখনই কার্যকর তদন্ত ও ব্যবস্থা না নিলে প্রশাসনের প্রতি জনআস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। তিনি আরো জানান, ২০০৯ সাল থেকে ১ যুগেরো বেশি ক্ষমতাউ ছিল আওয়ামীলীগ। এমপি মন্ত্রীদের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। যার ক্ষমতা বলে চোরাই মদ,বিদেশি বিভিন্ন নামি দামি মদ তিনি তার ট্রাকে দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই দিতো।২০২৫ সালে বিপুল পরিমাণ মদ সহ দুর্গা এন্টার প্রাইজের ট্রাক আটক হয়েছিল।

 

এ দিকে অভিযোগ এর বিষয়ে জানতে একাধিকবার শ্যামল চন্দ্র সাহাকে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Diğer দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 24 Views গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক Diğer গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 110 Views সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ Diğer সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 105 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ Diğer গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 66 Views পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির Diğer পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 88 Views বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত Diğer বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 52 Views বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন Diğer বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 86 Views