বরগুনায় TCV টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষকদের নিয়ে কাউন্সেলিং সভা… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় TCV টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষকদের নিয়ে কাউন্সেলিং সভা অনুষ্ঠিত

TCV Vaccination Campaign ২০২৫ উপলক্ষে বরগুনায় জেলা পর্যায়ে বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে একটি কাউন্সেলিং সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় TCV টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষকদের নিয়ে কাউন্সেলিং সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৫ মার্চ) সিভিল সার্জনের কার্যালয়, বরগুনার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি তার বক্তব্যে টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষকদের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

 

জেলা প্রশাসক বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার বরগুনার প্রতিনিধি এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

 

সভায় টিকাদান কার্যক্রম বাস্তবায়নের কৌশল, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে শিক্ষকগণের সহযোগিতা কামনা করা হয়।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Notícias do distrito গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 4 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Notícias do distrito মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 9 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Notícias do distrito সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Notícias do distrito আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Notícias do distrito সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Notícias do distrito চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Notícias do distrito দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views