বৃহস্পতিবার (৫ মার্চ) সিভিল সার্জনের কার্যালয়, বরগুনার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি তার বক্তব্যে টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষকদের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার বরগুনার প্রতিনিধি এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সভায় টিকাদান কার্যক্রম বাস্তবায়নের কৌশল, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে শিক্ষকগণের সহযোগিতা কামনা করা হয়।