পবিত্র রমজান উপলক্ষে বরগুনা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পবিত্র রমজান উপলক্ষে বরগুনা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল..

Mj Moumi avatar   
Mj Moumi
পবিত্র রমজান উপলক্ষে বরগুনা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল..
পবিত্র রমজান উপলক্ষে বরগুনা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে রিপোর্টার্স ক্লাব, বরগুনার উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) আসরবাদ ক্লাবের হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল সাকুর, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মেহেরাজ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুনর রশিদ রিংকু, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়ার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, বরগুনা জেলা সাংবাদিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপ্ন ও সাধারণ সম্পাদক সুমন সিকদার।

 

এছাড়াও দৈনিক শেষকথা পত্রিকার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতিসহ রিপোর্টার্স ক্লাবের সভাপতি-সম্পাদক এবং জেলার অন্যান্য সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Nenhum comentário encontrado


News Card Generator