পিরোজপুরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে জেলা জাকের পার্টি কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সভাপতি ফরহাদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জাকের পার্টি পিরোজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিরাজ তালুকদারসহ বিভিন্ন উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতিবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শেখ।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট