জামালপুরে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী… | আই নিউজ বিডি

জামালপুর

জামালপুরে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাকিরুল ইসলাম বাবু,

জামালপুর প্রতিনিধি
Partager sur Eidok
জামালপুরে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Photo : collectée

উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় জামালপুরে জাতীয়তাবাদী শক্তির অনলাইন ভ্যানগার্ড 'জিয়া সাইবার ফোর্স' (জেড সি এফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) জামালপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম. শুভ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি জনাব শামীম আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু তালহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেড সি এফ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার দপ্তর দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সদর থানা পূর্ব শাখার সভাপতি ছানোয়ার হোসেন সানু, জামালপুর আইডিয়াল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন, সোহেল রানা, শ্রমিক দল নেতা মেহেদি, আব্দুর রহমান, মাসুদ রানা পারভেজ, সিয়াম জীবন, জাকিরুল হোসেন বাবু, মোবারক হোসেন, জাহিদ হাসান, কাউসার হৃদয়, বাবু হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভার শুরুতে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, "বিগত ১১ বছর ধরে জিয়া সাইবার ফোর্স ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী সকল অপপ্রচারের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। আগামী দিনেও জামালপুর জেলা শাখা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।"

 

আলোচনা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ মিলে সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল কেক কাটেন। শ্লোগানে শ্লোগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politique গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 54 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politique গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 80 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politique আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 84 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Politique নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 73 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Politique আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার Politique পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 54 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের Politique তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 39 Views