মাদকবিরোধী অভিযানের উদ্বোধন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬নং ওয়ার্ড মিয়াপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে মাদকবিরোধী অভিযানের উদ্বোধন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাল পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জাসাস সভাপতি মেশকাত হোসেন চৌধুরী মির্জা, ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া মহিউদ্দিন, মঘাদিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, মঘাদিয়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কাশেম ও জনাব রবিউল হোসেন রবি এবং নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরুণ সমাজসেবক জনাব সাইফুর রহমান সাইফুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন আবদুল্যাহ, নুর ইসলাম, কাউছার উদ্দিন বাবু, মাইনুদ্দিন টিপু, রাজিব চৌধুরী, গিয়াসউদ্দিন বাদশা, রিপাত, সোলেমান, আজিম, কামরুল ও জয়নালসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও মিরসরাই থানার এসআই আজিজুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাদককে সমাজের জন্য ভয়াবহ অভিশাপ উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মিলে ৬নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।