গুচ্ছগ্রাম শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরে মানবিক উদ্যোগ
গুচ্ছগ্রাম শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরে নিজ অর্থায়নে একটি পানির কল স্থাপন করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ৩নং চর পোড়াগাছা ইউনিয়ন যুবদল নেতা মামুন চৌধুরী।
পানির এই কলটি মন্দিরের ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে। এমন মহৎ উদ্যোগ প্রমাণ করে—মানুষের সেবা করাই প্রকৃত রাজনীতি।
সমাজের কল্যাণে এভাবেই এগিয়ে আসুক তরুণ নেতৃত্ব।
আল্লাহ/ভগবান তার এই মানবিক কাজ কবুল করুন এবং আরও ভালো কাজ করার তৌফিক দিন।
'Eye News BD' ऐप
टिप्पणियाँ 0