কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: ২ কোটি ৫৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: ২ কোটি ৫৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

****
مشاركة على Eidok
কুমিল্লায় বিজিবি’র বড় সাফল্য: ২ কোটি ৫৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
الصورة: مجمّعة

কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, প্রসাধনী এবং ফুচকা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। 

মঙ্গলবার (০৩ মার্চ) রাতে পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৯ লক্ষ ৫০০ টাকা।
​

বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি-এর উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত এই দল চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালায়। এসময় ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, ফুচকা এবং প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
​
একই রাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া এবং জোড়া ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালায় ১০ বিজিবি-এর বিশেষ টহল দল। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৯৫ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করা হয়।
​
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই নিয়মিত ও যৌথ টাস্কফোর্স অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন أخبار المنطقة গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 15 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ أخبار المنطقة কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 17 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের أخبار المنطقة কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 27 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার أخبار المنطقة সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 90 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত أخبار المنطقة পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 69 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? أخبار المنطقة ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 63 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ أخبار المنطقة দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 91 Views