দেশে কী পরিমাণ জ্বালানি তেল মজুত আছে, দাম কী বাড়বে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দেশে কী পরিমাণ জ্বালানি তেল মজুত আছে, দাম কী বাড়বে

Foysal Sourov avatar   
Foysal Sourov
দেশে কী পরিমাণ জ্বালানি তেল মজুত আছে, দাম কী বাড়বে
দেশে কী পরিমাণ জ্বালানি তেল মজুত আছে, দাম কী বাড়বে
ছবি: সংগৃহীত
ফয়সাল সৌরভ,

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

 

মঙ্গলবার (৩ মার্চ)  বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

বিপিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ দিনের মজুত রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator