রাখালগাছিতে বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অসামাজিক কার্যকালাপের ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি

****
Chia sẻ lên Eidok
রাখালগাছিতে বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে  অসামাজিক কার্যকালাপের ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি
Ảnh: tư liệu

বাগেরহাট  প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় বহিরাগত পারভেজ মল্লিক ওরফে জাহিদ হাসান কে বিদ্যালয়ের রুমের মধ্যে তালাবদ্ধ অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। রবিবার (১ মার্চ) আনুমানিক দুপুর ১২ টার দিকে স্থানীয়রা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ছেলে এবং মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং পরে তারা ভিতরে গিয়ে দেখেন রুমটিতে বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের দরি রসুলপুর গ্রামের টিপু মল্লিকের ছেলে পারভেজ মল্লিক ওরফে জাহিদ হাসান এবং বড় পাইকপাড়া এলাকার ঝর্ণা বেগমের মেয়ে ঐশী খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ঘটনার দিন সকালে পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা কোচিং করতে বিদ্যালয়ে আসেন এবং কোচিং শেষে স্থানীয় পারভেজ মল্লিক ও ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী একটি রুমে একান্তে দু'জনে সময় কাটান এবং বাইরে থেকে তার সহপাঠীরা দরজায় তালা লাগিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা দাবি করছে এমতাবস্থায় তারা কিভাবে তাদের মেয়েদেরকে বিদ্যালয় পাঠাবে এ বিষয়ে তারা সন্ধিহান রয়েছেন।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক'সহ সংশ্লিষ্টরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি (উপজেলা নির্বাহী অফিসার) কে বিষয়টি অবহিত না করে, প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা। ঘটনাটি দুইদিন অবহিত হওয়ার পরও ঘটনার সুস্থ বিচার না পাওয়ায় = অভিভাবকরা ঘটনার সুস্থ বিচারের দাবিতে মঙ্গলবার (৩ মার্চ) সারাদিন বিদ্যালয়ে অবস্থান নেন। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের অভিভাবক মিজানুর রহমান সুমন বলেন, এমন ঘটনা বিদ্যালয়ে প্রতিনিয়ত ঘটছে কিন্তু বিদ্যালয়ের সংশ্লিষ্টরা এ বিষয় কোন পদক্ষেপ গ্রহণ করছে না। স্থানীয় শিক্ষক বাবু মল্লিক সব বিষয়ে হস্তক্ষেপ করছে এবং সে বিদ্যালয়ে প্রভাব বিস্তার করে চলছে। এ বিষয়ে প্রধান শিক্ষক নীরব ভূমিকায় রয়েছে। এ বিষয়ে বলেন মাহফুজুর রহমান সেন্টু, ঘটনার দিন রাত্রে  জানতে পেরে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে। তিনি আমাকে জানান আমরা স্থানীয়দের মাধ্যমে সমঝোতা করার চেষ্টা করছি। আমি এলাকাবাসী হিসেবে বলতে চাই এই ধরনের আপত্তিকর ঘটনা যাতে আমাদের বিদ্যালয়ে আর না ঘটে সেই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ গ্রহণ করেন। পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল জানান, আমাদের বিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা এটা সমাধান করার জন্য ইউনিয়ন বিএনপি'র সভাপতি এবং জামায়াতের সভাপতি কে বিষয়টা অবহিত করেছি। এখন পর্যন্ত আমরা কোন সমাধান করতে পারেনি। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন বলেন, আমাকে এখন পর্যন্ত বিষয়টা কেউ অবহিত করেনি। আমি এইমাত্র আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার: ১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের Luật-Tòa án মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার: ১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের 52 Views বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড Luật-Tòa án বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 87 Views নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড Luật-Tòa án নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 54 Views নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন Luật-Tòa án নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 71 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল Luật-Tòa án অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 69 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ Luật-Tòa án রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 186 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি Luật-Tòa án ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 138 Views