ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবু তাহের তালুকদার।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় আদেশ দেন।
আদালত একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী সরঞ্জামাদি বাংলাদেশ নির্বাচন কমিশন-এর (ইসি) হেফাজতে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জামায়াত মনোনীত বিজয়ী প্রার্থীকে নোটিশ জারি করেছেন আদালত।
আবেদনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপি হয়েছে। আদালতের এ আদেশের পর আসনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ আদালত পরবর্তীতে নির্ধারণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা
নেত্রকোনা-৫ আসনে ভোট কারচুপির অভিযোগ: ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থী, সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
নেত্রকোনা-৫ আসনে ভোট কারচুপির অভিযোগ: ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থী, সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ..
ছবি: সংগৃহীত
Không có bình luận nào được tìm thấy