বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মজিতন নেছার পাশে বিএনপি | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মজিতন নেছার পাশে বিএনপি

বরগুনার এক অসহায় নারীর দীর্ঘশ্বাস যেন অবশেষে পৌঁছে গেল মানবিক হৃদয়ে। অগ্নিকাণ্ডে বসতঘর হারানো হতদরিদ্র বিধবা মজিতন নেছার পাশে দাঁড়িয়েছে বিএনপি।..
Eidok-এ শেয়ার
বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মজিতন নেছার পাশে বিএনপি
ছবি: সংগৃহীত

 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর নির্মাণের জন্য টিন, কাঠসহ প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।

 

গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের খাজুরতলা গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মজিতন নেছার একমাত্র বসতঘর। আগুন লাগার সময় তিনি ঘরে না থাকায় প্রাণে রক্ষা পান, তবে জীবনের সঞ্চিত সামান্য সম্বলটুকুও মুহূর্তে হারিয়ে ফেলেন।

 

স্বামীর মৃত্যুর পর মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে একমাত্র মেয়েকে বড় করেছেন মজিতন। মেয়ের বিয়ের পর ঢাকায় চলে যাওয়ায় ছোট্ট সেই ঘরেই একা বসবাস করতেন তিনি। আগুনে পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই কাটছিল তাঁর দিন-রাত।

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে বিএনপি নেত্রী ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক প্রফেসর নূর শাহানা হকের। তাঁর উদ্যোগে সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে তিনটায় মজিতন নেছার হাতে নতুন ঘর নির্মাণের জন্য টিন, কাঠ ও অন্যান্য সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর নূর শাহানা হকের ছোট বোন মুন্না রহমান, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঈনুদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর, বিএনপি নেতা জহিরুল আহসান মামুন জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মানসুসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।

 

প্রফেসর নূর শাহানা হক বলেন, 'টেলিভিশনের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর জানার পরই আমরা উদ্যোগ নিই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। বিএনপি সব সময় দুস্থ, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।'

 

ঘর হারানো এক নারীর চোখের জল মুছে দেওয়ার এই উদ্যোগে স্থানীয়দের মাঝেও স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা গেছে। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া মজিতন নেছার জন্য এটি শুধু কিছু টিন-কাঠ নয়- এটি নতুন করে বাঁচার স্বপ্ন, মাথা গোঁজার নিরাপদ আশ্রয়ের আশা।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Distriktsnyheter গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 14 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Distriktsnyheter মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 14 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Distriktsnyheter সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Distriktsnyheter আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Distriktsnyheter সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Distriktsnyheter চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Distriktsnyheter দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views