বরগুনায় তরমুজ চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় তরমুজ চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

বরগুনা জেলায় তরমুজ চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে তরমুজ উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক সমস্যা ও করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় তরমুজ চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

সোমবার (২ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

 

তরমুজ চাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বরগুনা সদরের সোহেল, তালতলী উপজেলার আল আমিন, পাথরঘাটা উপজেলার আবদুল কাদের, বামনা উপজেলার তরমুজ ব্যবসায়ী ইকবাল কোরাইশী এবং আমতলী উপজেলার শাহিন গাজী।

 

সভায় বক্তারা তরমুজ উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

সভায় জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাগণ এবং প্রায় দেড় শতাধিক তরমুজ চাষী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খনন ও পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন İlçe Haberleri গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 13 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ İlçe Haberleri মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 14 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন İlçe Haberleri সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা İlçe Haberleri আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত İlçe Haberleri সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন İlçe Haberleri চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন İlçe Haberleri দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views