বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ৪৬ লাখ টাকার চেক বিতরণ | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ৪৬ লাখ টাকার চেক বিতরণ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণ হিসেবে ১৮টি পরিবারের মাঝে ৪৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ৪৬ লাখ টাকার চেক বিতরণ
ছবি: সংগৃহীত

সোমবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বরগুনা কার্যালয়ের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম এবং বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) সৌরভ কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম সংকটে পড়ে। সরকারের পক্ষ থেকে দেওয়া এই আর্থিক সহায়তা তাদের প্রাথমিক কষ্ট লাঘবে সহায়ক হবে।

 

তিনি আরও বলেন, ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আন্তরিকভাবে কাজ করবে। সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Notizie del distretto গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 27 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Notizie del distretto মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 29 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Notizie del distretto সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Notizie del distretto আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Notizie del distretto সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Notizie del distretto চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Notizie del distretto দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views