বরগুনায় আনন্দ মিছিল: চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় আনন্দ মিছিল: চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে Nurul Islam Moni নিয়োগ পাওয়ায় বরগুনা জেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় আনন্দ মিছিল: চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি
ছবি: সংগৃহীত

 এ উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করেন।

 

গত সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বরগুনা শহরে জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবনিযুক্ত চিফ হুইপের প্রতি অভিনন্দন জানিয়ে স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন।

 

এর আগে সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

একদিনে পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছয়জনকে।তারা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

 

নুরুল ইসলাম মনির এ নিয়োগে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব মো. নুরুল আমীন, সরকারি উকিল (জিপি) আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার এবং বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

 

জেলা বিএনপির নেতারা বলেন, নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় বরগুনা জেলার জনগণ গর্বিত। তার নেতৃত্বে বরগুনার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Chính trị টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 4 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Chính trị গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 5 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Chính trị গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 48 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Chính trị গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 43 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Chính trị জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 73 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Chính trị মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Chính trị টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 Views