এ উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করেন।
গত সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বরগুনা শহরে জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবনিযুক্ত চিফ হুইপের প্রতি অভিনন্দন জানিয়ে স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন।
এর আগে সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একদিনে পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছয়জনকে।তারা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।
নুরুল ইসলাম মনির এ নিয়োগে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব মো. নুরুল আমীন, সরকারি উকিল (জিপি) আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার এবং বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
জেলা বিএনপির নেতারা বলেন, নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় বরগুনা জেলার জনগণ গর্বিত। তার নেতৃত্বে বরগুনার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
نظرات 0