শুধুমাত্র নামের মিল থাকায় নির্দোষ গৃহবধূ জেল খাটলো বরগুনায়… | আই নিউজ বিডি

বরগুনা

শুধুমাত্র নামের মিল থাকায় নির্দোষ গৃহবধূ জেল খাটলো বরগুনায়: আদালতের কারণ দর্শানোর নোটিশ

বরগুনার বেতাগী উপজেলায় নামের মিলের কারণে এক নির্দোষ গৃহবধূকে ভুল করে গ্রেফতার করে দুই দিন হাজতে রাখার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।..
Eidok-এ শেয়ার
শুধুমাত্র নামের মিল থাকায় নির্দোষ গৃহবধূ জেল খাটলো বরগুনায়: আদালতের কারণ দর্শানোর নোটিশ
ছবি: সংগৃহীত

আদালত বিষয়টিকে গুরুতর অবহেলা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

 

ভুক্তভোগী রেহেনা বেগম বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ধনমানিক ছাতরা গ্রামের খলিলুর রহমান খানের স্ত্রী। অথচ মামলার প্রকৃত আসামি একই গ্রামের মোহাম্মদ খলিলুর রহমানের স্ত্রী মোসা. রেহেনা বেগম।

 

জানা গেছে, বরগুনার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএফ (রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) ঋণ খেলাপির অভিযোগে মোহাম্মদ খলিলুর রহমানের স্ত্রী মোসা. রেহেনা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু বেতাগী থানার পুলিশ নাম যাচাই-বাছাই না করে গত ২৭ ফেব্রুয়ারি একই গ্রামের খলিল খানের স্ত্রী রেহেনা বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

 

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ে নিরপরাধ গৃহবধূর পরিবার।

 

পরে গত ১ মার্চ রেহেনা বেগমের পরিবার বেতাগী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করে। আদালতে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হলে বিচারকের কাছে স্পষ্ট হয় যে গ্রেফতার হওয়া নারী মামলার প্রকৃত আসামি নন। পরে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

 

এ সময় আদালত পুলিশের এমন অবহেলার তীব্র সমালোচনা করে কেন এ ধরনের গুরুতর ভুল হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

রেহেনা বেগমের আইনজীবী অ্যাডভোকেট নারগীস পারভীন সুরমা বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আদালত ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারকে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

ভুক্তভোগী রেহেনা বেগমের ছোট ছেলে মো. রিপন খান অভিযোগ করে বলেন, “আমার মা আরডিএফ থেকে কোনো ঋণ নেননি। পুলিশ যখন তাকে গ্রেফতার করে তখন আমরা বারবার বলেছি এটি ভুল হচ্ছে। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। পুলিশের ভুলের কারণে আমার মা দুই দিন জেল খেটেছেন।”

 

তিনি আরও বলেন, “কোনো দোষ না থাকা সত্ত্বেও পবিত্র রমজান মাসে আমার মাকে কেন দুই দিন হাজতে থাকতে হলো—এর বিচার আমরা কার কাছে চাইব?”

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোসা. পিয়ারা বেগম বলেন, “এটি পুলিশের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। গ্রেফতারের আগে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হলে এ ঘটনা ঘটত না। আমরা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি করছি।”

 

এদিকে এনজিও আরডিএফ-এর বেতাগী শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, “মামলাটি প্রকৃত ঋণগ্রহীতার বিরুদ্ধেই করা হয়েছিল। পুলিশ ভুল করে অন্য রেহেনাকে গ্রেফতার করেছে। বিষয়টি জানার পর আমরা আদালতকে সহযোগিতা করেছি।”

 

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, তথ্য বিভ্রাটের কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি বলেন, “এ ধরনের ভুলের জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি এভাবে হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকা হবে।”

Comments 0

No comments found

Related News Articles

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন District News গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 26 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ District News মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 28 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন District News সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা District News আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত District News সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন District News চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন District News দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views