বরগুনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের মীমাংসায় ছাড়! | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের মীমাংসায় ছাড়!

****
Eidok-এ শেয়ার
বরগুনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের মীমাংসায় ছাড়!
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় সাংবাদিক পরিচয়ে এক অটোচালকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের গণধোলাইয়ের পর একজনকে পুলিশের কাছে সোপর্দ করা হলেও পরে মীমাংসার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি রবিবার সন্ধ্যায় উপজেলার চালিতাবুনিয়া গ্রামে ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের বাসিন্দা মনিরুল ইসলাম, মেহেদী হাসান ও মিরাজ সিকদার সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগে আলোচিত। রবিবার বিকেলে উত্তর তক্তাবুনিয়া গ্রামের অটোচালক কবির হাওলাদার যাত্রী নিয়ে তালুকদার বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে ওই তিনজন তার অটোরিকশার গতি রোধ করে যাত্রীদের নামিয়ে দেন।

 

অভিযোগ রয়েছে, তারা কবির হাওলাদারকে গাঁজা ব্যবসার অভিযোগ তুলে মারধর করে এবং তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

 

এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয়রা কথিত সাংবাদিকদের গণধোলাই দেয়। এতে মনিরুল ইসলাম ও মেহেদী হাসান পালিয়ে গেলেও মিরাজ সিকদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত মনিরুল ইসলাম পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এ বিষয়ে অটোচালক কবির হাওলাদারের স্ত্রী মোসা. মামনি বেগম অভিযোগ করে বলেন, “আমরা থানায় মামলা করতে গেলে বলা হয় মামলা নেওয়া হবে না। পরে ওসি স্যার দুই পক্ষকে মিলিয়ে দেন। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই—আর কী করবো?”

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, আহত মনিরুল ইসলামকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এদিকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলী উল্লাহ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আমতলী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে।"

Comments 0

No comments found

Related News Articles

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন District News গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 25 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ District News মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 26 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন District News সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা District News আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত District News সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন District News চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন District News দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views