বরগুনা পাথরঘাটায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার অভিযুক্ত গ্রেফতার | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা পাথরঘাটায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার অভিযুক্ত গ্রেফতার

বরগুনার পাথরঘাটা থানার চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার চারজন মূল অভিযুক্তকে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-০৬, সিপিএসসি খুলনা যৌথ অভিযান শেষে গ্রেফতার করেছে।..
Eidok-এ শেয়ার
বরগুনা পাথরঘাটায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার অভিযুক্ত গ্রেফতার
ছবি: সংগৃহীত

অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ ২০২৬ রাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ জালাল (৫৫), পিতা-আঃ মান্নান হাওলাদার

২. মোঃ কালু (২০), পিতা-মিঠু হাওলাদার

৩. মোঃ সবুজ হাওলাদার (৩০), পিতা-আঃ হাকিম হাওলাদার

৪. মোঃ মিরাজ হাওলাদার (৪০), পিতা-জাহাঙ্গীর হাওলাদার

উপযুক্ত গ্রেফতার এলাকা: বরগুনা জেলার বামনা থানার সোনাখালী বাজার বাস স্ট্যান্ড এবং খুলনা জেলার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ভিকটিম এবং অভিযুক্তরা প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিম বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্তরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র দ্বারা তাকে রক্তাক্ত যখম করে এবং বাম চোখ উপরে ফেলে। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা ভিকটিমকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

র‌্যাব-৮-এর সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও র‌্যাবের তৎপরতা ও সমন্বিত অভিযান শেষে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।

 

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা পাথরঘাটা থানা এবং খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

স্কোয়াড্রন লিডার রাশেদ, কোম্পানী অধিনায়ক, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এই অভিযানের দায়িত্বে ছিলেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Bezirksnachrichten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 15 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Bezirksnachrichten সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 11 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Bezirksnachrichten মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Bezirksnachrichten কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Bezirksnachrichten ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 21 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Bezirksnachrichten মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 60 Views