বরগুনা পাথরঘাটায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার অভিযুক্ত গ্রেফতার | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা পাথরঘাটায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার অভিযুক্ত গ্রেফতার

বরগুনার পাথরঘাটা থানার চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার চারজন মূল অভিযুক্তকে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-০৬, সিপিএসসি খুলনা যৌথ অভিযান শেষে গ্রেফতার করেছে।..
Eidok-এ শেয়ার
বরগুনা পাথরঘাটায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার অভিযুক্ত গ্রেফতার
ছবি: সংগৃহীত

অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ ২০২৬ রাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ জালাল (৫৫), পিতা-আঃ মান্নান হাওলাদার

২. মোঃ কালু (২০), পিতা-মিঠু হাওলাদার

৩. মোঃ সবুজ হাওলাদার (৩০), পিতা-আঃ হাকিম হাওলাদার

৪. মোঃ মিরাজ হাওলাদার (৪০), পিতা-জাহাঙ্গীর হাওলাদার

উপযুক্ত গ্রেফতার এলাকা: বরগুনা জেলার বামনা থানার সোনাখালী বাজার বাস স্ট্যান্ড এবং খুলনা জেলার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ভিকটিম এবং অভিযুক্তরা প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিম বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্তরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র দ্বারা তাকে রক্তাক্ত যখম করে এবং বাম চোখ উপরে ফেলে। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা ভিকটিমকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

র‌্যাব-৮-এর সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও র‌্যাবের তৎপরতা ও সমন্বিত অভিযান শেষে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।

 

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা পাথরঘাটা থানা এবং খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

স্কোয়াড্রন লিডার রাশেদ, কোম্পানী অধিনায়ক, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এই অভিযানের দায়িত্বে ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ