সা. ফারহানের ২য় সেঞ্চুরি সত্ত্বেও, সেমির আগেই ছিটকে গেল পাকিস্তান।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সা. ফারহানের ২য় সেঞ্চুরি সত্ত্বেও, সেমির আগেই ছিটকে গেল পাকিস্তান।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
সা. ফারহানের ২য় সেঞ্চুরি সত্ত্বেও, সেমির আগেই ছিটকে গেল পাকিস্তান।..
সা. ফারহানের ২য় সেঞ্চুরি সত্ত্বেও, সেমির আগেই ছিটকে গেল পাকিস্তান।..
ছবি: সংগৃহীত
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বের (গ্রুপ ২) ১০ নম্বর ও টুর্নামেন্টের ৫০ তম ম্যাচ। প্রতিপক্ষ- এশিয়ার দুই ক্রিকেট শক্তি পাকিস্তান ও শ্রীলংকা।..

শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলেতে গতকাল (২৮ ফেব্রুঃ) অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে টস ভাগ্যে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং বেছে নেয় স্বাগতিক দল। 

শেষ ৮-এর প্রথম ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের সেমি ফাইনালে উঠতে হলে এ ম্যাচে লঙ্কানদের বড় ব্যবধানে হারানোর দরকার ছিল। আর সেভাবেই তারা কাল ইনিংস শুরু করে। 

পাওয়ার প্লে-তে (১ম ৬ ওভারে) তারা সংগ্রহ করে ৬৪/০। পাকিস্তান এ ম্যাচে ফখর জামানকে ওপেনিংয়ে তুলে আনে তেমন একটা সফল হতে না পারা এক ওপেনারকে বাদ দিয়ে। ফলস্বরুপ টুর্নামেন্টে প্রথমবারের মতো দ্বি-শতাধিক স্কোর করা সম্ভব হয় তাদের পক্ষে। ফখর এ ম্যাচে তার ক্যারিয়ারের ১৪ নম্বর টি-২০ (আন্তর্জাতিক) ফিফটি পান। এবং তিনি ৯টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৪২ বলে করেন ৮৪ রান। ওপেনিং জুটিতে পাক দলের বিরাট একটি পার্টনারশিপ হয়; যা শেষ পর্যন্ত ভাঙে ১৭৬ রানে গিয়ে (১৫.৫ ওভারে)! তবে শেষ ২৫ বলে তারা আর মাত্র ৩৬ রান তুলতে সক্ষম হয়; উইকেট হারাতে হয় ৭টি! 

নির্ধারিত ২০ ওভারে পাকদের ২১২/৮ স্কোরে অবশ্য সবচেয়ে বড় অবদান অপর ওপেনার সাহিবজাদা ফারহানের। তিনি কাল টুর্নামেন্টে তার ২ নম্বর শতক হাঁকান (৫৯ বলে)। ৯টি চার এবং ৫টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৬০ বলে ঠিক ১০০ তে-ই আউট হন তিনি। এবারের আসরে ফারহান এ পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহক। তিনি ৬ ইনিংসে (২টি ফিফটি ও সমান সংখ্যক হান্ড্রেড সহ) ৩৮৩ রান করেছেন ১৬০.২৫ স্ট্রাইক রেটে। কাল লঙ্কান বোলারদের মধ্যে মদুশঙ্কা ৩/৩৩ ও শানাকা ২/৪২ উইকেট পান। 

২১৩ রানের টার্গেটে খেলতে নেমে শ্রীলংকা দল তাদের ৬ নম্বর উইকেটটি হারায় ১৬২ রানে (১৭.৩ ওভারে)। ১৫ বলে ৫১ রান দরকার তখন। তারপর শেষ ৬ বলে প্রয়োজন ছিল ২৮। শাহীন আফ্রিদির প্রথম ৪ বলেই (৩টি ছয় সহ) ২২ রান তুলে নিয়েছিলেন লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকা! কিন্তু তার পক্ষে আর শেষ রক্ষা সম্ভব হয়নি। তবুও তিনি এ ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত বীরের মতো লড়ে গেছেন। যদিও স্বাগতিকরা এ ম্যাচ জিতলেও সেমিতে উঠতে পারত না। 

শানাকা কাল ২৪ বলে তার ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন। এবং ২টি চার ও ৮টি ছয়ের মাধ্যমে তিনি ৩১ বলে ৭৬* রান সংগ্রহ করেন। এছাড়া পবন রত্নায়েকে করেন ৫৮ (৩৭)। নির্ধারিত ওভার শেষে শ্রীলংকার রান দাঁড়ায় ২০৭/৬। পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ ৩টি উইকেট নেন ২৩ রান দিয়ে। 

৫ রানের উত্তেজনাপূর্ণ একটি জয়ের মাধ্যমে সুপার এইটে ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে, রানরেটে (নিউজিল্যান্ডের তুলনায়) পিছিয়ে থাকার কারণে শেষ পর্যন্ত বাদ পড়তে হলো পাকিস্তানকে। এ ম্যাচের সেরা প্লেয়ার ঐ সাহিবজাদা ফারহান। এবারের আসরে এটা ৩য় 'ম্যাচসেরা' নির্বাচিত হওয়া। 

 

[তথ্যঃ ক্রিকবাজ ও গুগল।]

Geen reacties gevonden


News Card Generator