সীতাকুণ্ডের আধু‌নিক শ‌পিংমল সিকিউর সিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীতাকুণ্ডের আধু‌নিক শ‌পিংমল সিকিউর সিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডের আধু‌নিক শ‌পিংমল সিকিউর সিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..
সীতাকুণ্ডের আধু‌নিক শ‌পিংমল সিকিউর সিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডের আধু‌নিক শ‌পিংমল সিকিউর সিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..
সীতাকুণ্ডের আধু‌নিক শ‌পিংমল সিকিউর সিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
 
এম জাম‌শেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরস্থ আধুনিক শ‌পিংমল সিকিউর সিটি-এর কর্তৃপক্ষের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ ফেব্রুয়ারী বিকেলে মার্কেটের সপ্তম তলায় (ফুড‌কো‌র্টে) আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড কামিল (এম এ) মাদ্রাসা-এর অধ্যক্ষ মাওলানা ওসমান গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায়ী ও সাবেক পৌর কমিশনার মোঃ রেহান উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, সীতাকুণ্ড প্রেস ক্লাব-এর সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ছানাল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সেক্রেটারি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ, আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা নুরুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উল্ল্যাহসহ বি‌ভিন্ন প্রিন্ট ও ইলেক‌ট্রিক মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ, বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, ধর্মীয় ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
نظری یافت نشد


News Card Generator