ময়মনসিংহ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা।..
Podijeli na Eidoku
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম
Foto: arhiva
ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ- সবকিছুই এখন মিলবে ময়মনসিংহ শহরেই, এক ছাদের নিচে।
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সারদা ঘোষ সড়কের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শাখার উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ও নির্দিষ্ট অথেনটিক ডার্মো-কসমেটিক পণ্যের সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় চলছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম জানান, "বায়োজিনের সঙ্গে তিনি শুরু থেকেই যুক্ত। তাদের ইনোভেশন ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা বিদ্যা সিনহা সাহা মিমকে সবসময় মুগ্ধ করেছে। দেশের বাইরে এবং দেশে- দুই জায়গাতেই মানের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই; বরং বায়োজিনের সেবা অনেক বেশি সাশ্রয়ী। ময়মনসিংহের মানুষও এই সেবা পেয়ে সন্তুষ্ট হবেন বলে আত্নবিশ্বাসী বিদ্যা সিনহা সাহা মিম।
 
প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম রাসেল বলেন, দীর্ঘদিন ধরে বিজ্ঞানসম্মত উপায়ে ত্বক ও চুলের যত্ন প্রদান করে আসছে বায়োজিন। ময়মনসিংহে নতুন শাখা চালুর মাধ্যমে বিভাগের বাসিন্দাদের জন্য বিশ্বমানের সেবা আরও সহজলভ্য হলো। তিনি বলেন, বায়োজিনের স্কিনকেয়ার সেবা নির্ভর করে বৈজ্ঞানিক ডেটা, গবেষণা, ত্বক ও চুলের ধরন ও প্রয়োজনের ওপর। প্রতিটি গ্রাহকের ত্বকের ধরন বিশ্লেষণ করে পৃথক সমাধান প্রদান করা হয়। স্কিনকেয়ার খাত এখন এআই যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই অনুমাননির্ভর পণ্য ব্যবহার করে বিভ্রান্ত হন। কার ত্বকের ধরন কী, কোন পণ্য উপযোগী, ঘরোয়া রেমেডি কতটা নিরাপদ—এমন নানা প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান দিতেই বায়োজিন চালু করেছে দেশের প্রথম অনলাইন ‘ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’। বায়োজিনের ওয়েবসাইট (https://bioxin.com/) ভিজিট করে যে কেউ বিনামূল্যে স্কিন টেস্টসহ বিস্তারিত তথ্য পেতে পারেন।
 
আন্তর্জাতিক পরিমণ্ডলেও বায়োজিন কসমেসিউটিক্যালস অর্জন করেছে উল্লেখযোগ্য স্বীকৃতি। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেস্ট অব বেস্ট রিভিউ অ্যাওয়ার্ড-২০২৬’-এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৫-এ ‘মোস্ট ইনোভেটিভ কসমেসিউটিক্যালস ব্র্যান্ড ইন বাংলাদেশ’ খেতাব অর্জন করেছে বায়োজিন।
 
স্কিনকেয়ার শিল্পে বিশেষ অবদান ও উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যম- বিজনেস ইনসাইডার, উইমেন্স ইনসাইডার, ইয়াহু ফাইন্যান্স, এপি, এবিসি ও ফক্স নিউজসহ বিভিন্ন প্ল্যাটফর্মেও বায়োজিনের কার্যক্রম প্রশংসিত হয়েছে।
 
ময়মনসিংহে ২০তম শাখার উদ্বোধনের মাধ্যমে বায়োজিন কসমেসিউটিক্যালস ত্বক ও চুলের ব্যক্তিকেন্দ্রিক, নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক সেবাকে দেশের আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Vijesti iz okruga মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Vijesti iz okruga সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 10 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Vijesti iz okruga আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Vijesti iz okruga বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Vijesti iz okruga বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Vijesti iz okruga জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 37 Views