ভালুকার মোহাম্মদিয়া হাসপিটালে ‘ওয়ানটাইম’ গ্লাভস পুনর্ব্যবহারের অভিযোগ, ভিডিও ঘিরে তীব্র প্রতিক্রিয়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকার মোহাম্মদিয়া হাসপিটালে ‘ওয়ানটাইম’ গ্লাভস পুনর্ব্যবহারের অভিযোগ, ভিডিও ঘিরে তীব্র প্রতিক্রিয়া..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকার মোহাম্মদিয়া হাসপিটালে ‘ওয়ানটাইম’ গ্লাভস পুনর্ব্যবহারের অভিযোগ, ভিডিও ঘিরে তীব্র প্রতিক্রিয়া..
ভালুকার মোহাম্মদিয়া হাসপিটালে ‘ওয়ানটাইম’ গ্লাভস পুনর্ব্যবহারের অভিযোগ, ভিডিও ঘিরে তীব্র প্রতিক্রিয়া..
ছবি: সংগৃহীত
মোহাম্মদিয়া হাসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে ‘ওয়ানটাইম’ গ্লাভস একাধিকবার ব্যবহারের অভিযোগ উঠেছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মোহাম্মদিয়া হাসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে ‘ওয়ানটাইম’ গ্লাভস একাধিকবার ব্যবহারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হাসপাতালের একটি বেডের উপর ব্যবহৃত গ্লাভস পড়ে থাকতে দেখা যায়। ভিডিও ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অপারেশন থিয়েটারে ব্যবহারের উপযোগী ‘ওয়ানটাইম’ গ্লাভস বেডের উপর রাখা। অভিযোগ উঠেছে, এসব গ্লাভস একাধিকবার ব্যবহার করা হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। সুরুজ মেম্বার মন্তব্য করেন, এইজন্যই হাসপাতালে সিজারে রোগী মারা যায়। কামরুল এহসান প্রশ্ন তোলেন, এসব গ্লাভস কি এতই দামি যে বারবার ব্যবহার করতে হবে?
জাহাঙ্গীর আলম লেখেন, ডাক্তার আর ওষুধ কোম্পানির তেলবাজরা দেশের চিকিৎসা খাত ধ্বংস করে দিচ্ছে। তাদের কি কোনো আত্মীয়স্বজন নেই? সোরহাব মিয়া বলেন, ভালুকার মানুষ নিজেরাই সুযোগ দেয়, তাই ডাক্তাররা এমন করছে।

তৌহিদুল ইসলাম মিথিল নিজেকে ভুক্তভোগী দাবি করে লেখেন, এটা বন্ধ করে দেওয়া হোক। আমি একজন ভিকটিম। এদের সিস্টেম খুব খারাপ, এরা শুধু ব্যবসা বোঝে। রাকিব হাসান মন্তব্য করেন, ভালুকায় এটা নতুন কিছু না, এমন আরও অনেক কিছু আছে। দেখার কেউ নেই। শেখ আজমল হুদা মাদানি সন্দেহ প্রকাশ করে লেখেন, মনে হয় সরকারি হাসপাতাল থেকে ব্যবহারের পর নিয়ে আসছে। আল আমিন তুহিন দাবি জানান, এদের বিরুদ্ধে কঠিন আইন প্রণয়ন করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। প্রয়োজনে হাসপাতাল বয়কট করুন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অপারেশন বা চিকিৎসায় ব্যবহৃত ‘ওয়ানটাইম’ গ্লাভস পুনর্ব্যবহার করা হলে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এতে রোগীর জীবন হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

তবে স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা কর্তৃপক্ষ যেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
ভিডিওটি ঘিরে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায়।

Inga kommentarer hittades


News Card Generator