কালীগঞ্জে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, দুই যুবক আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, দুই যুবক আটক

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, দুই যুবক আটক
কালীগঞ্জে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, দুই যুবক আটক
ছবি: সংগৃহীত
****

কালীগঞ্জে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, দুই যুবক আটক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।
মামলার বাদী আমির হোসেন আকন্দ (৬০), পিতা-মৃত হবিজ উদ্দিন আকন্দ, সাং- চুপাইর, পোঃ কলাপাটুয়া-১৬১৩, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর। তিনি অভিযোগে জানান, আর্থিক অসচ্ছলতার কারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় একটি ৫ ব্যাটারির, ৩ চাকার, সবুজ রঙের ৮ সিটের অটোরিক্সা (ইজিবাইক) ক্রয় করে নিজেই চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৭টার দিকে তিনি দোলনবাজার থেকে কাঁচামাল নিয়ে কালীগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে দোলনবাজার এলাকায় জনৈক নারায়ণ ডাক্তারের ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর অটোরিক্সাটি রেখে বাজারের ভেতরে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন, তার অটোরিক্সাটি সেখানে নেই। অজ্ঞাতনামা চোরেরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিটের মধ্যে যেকোনো সময় ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পরে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানা এলাকার সংগীতা সততা ব্যাটারী হাউজের সামনে পাকা রাস্তা থেকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. জাহিদ সরকার (২২), পিতা- মনির হোসেন, সাং- কলাপাটুয়া এবং খাইরুল গাজী (২৪), পিতা- মোহাম্মদ গাজী, সাং- কলাপাটুয়া—উভয়কে আটক করা হয়। এ সময় চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন 

لم يتم العثور على تعليقات


News Card Generator