কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের রায়ে দুই মাদকাসক্তের কারাদণ্ড.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের রায়ে দুই মাদকাসক্তের কারাদণ্ড..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের রায়ে দুই মাদকাসক্তের কারাদণ্ড..
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের রায়ে দুই মাদকাসক্তের কারাদণ্ড..
ছবি: সংগৃহীত
****

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের রায়ে দুই মাদকাসক্তের কারাদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
কালীগঞ্জ-এ মাদকবিরোধী বিশেষ অভিযানে ভ্রাম্যমান আদালতের রায়ে দুই মাদকাসক্তকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা পৃথক দুই মামলায় মো. সোলাইমান শেখ (৪৫) ও সোহরাব হোসেন (২৬)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মো. সোলাইমান শেখ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের ছেলে এবং সোহরাব হোসেন একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

没有找到评论


News Card Generator