মার্করামের ২য় ৮০+ এ সুপার এইটে ৯ উইকেটে ক্যারিবিয়ানদের হারাল… | আই নিউজ বিডি

মার্করামের ২য় ৮০+ এ সুপার এইটে ৯ উইকেটে ক্যারিবিয়ানদের হারাল প্রোটিয়া বাহিনী

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটের (গ্রুপ ১) ৭ম এবং টুর্নামেন্টের ৪৭ তম ম্যাচ। পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল দঃ আফ্রিকা বনাম ওঃ ইন্ডিজ।..
Eidokでシェア
মার্করামের ২য় ৮০+ এ সুপার এইটে ৯ উইকেটে ক্যারিবিয়ানদের হারাল প্রোটিয়া বাহিনী
写真:提供

গতকাল (২৬ ফেব্রুঃ, একই ভেন্যূ) আহমেদাবাদে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া শিবির। 

শাই হোপ-এর ক্যারিবিয়ান দল তাদের ইনিংসের ১০.২ ওভারের মাথায় ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৮৩ রানে। তারপর ৭ ও ৯ নম্বরে ব্যাট করতে নামা দুই অলরাউন্ডার জেসন হোল্ডার ও (টুর্নামেন্টের শুরুতেই হ্যাটট্রিক করা) রোমারিও শেফার্ড কঠিন পরিস্থিতিতে (৮ম উইকেটে) ৮৯ রানের অসাধারণ একটি জুটি গড়েন ৫৭ বলে। শেফার্ড ৫২ (৩৭) রানে নট আউট থাকেন এবং হোল্ডার আউট হয়ে যান ৪৯ (৩১) রান করে। আর ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৬/৮। 

প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি ৩ উইকেট নেন ৩০ রানের বিনিময়ে। এছাড়া কাগিসো রাবাডা ২২ রানে ২টি এবং অলরাউন্ডার করবিন বোশ-ও ২ উইকেট লাভ করেন। তিনি রান দেন ৩১। 

দঃ আফ্রিকার দুই ওপেনার কালও আগ্রাসী সূচনাই করেন। প্রথম ৬ ওভারে (পাওয়ার প্লে) তারা স্কোরবোর্ডে রান তোলেন ৬৯। আর তাদের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয় দলীয় ৯৫ রানের মাথায় ৮ ওভারে। আউট হন কুইন্টন ডি কক (দ্বিতীয় সর্বোচ্চ) ৪৭ (২৪) রান করে। 

আর প্রোটিয়া দল মাত্র ঐ ১ উইকেট হারিয়েই ১৬.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮২* (৪৬) রান আসে ক্যাপ্টেন এইডেন মার্করামের উইলো থেকে। চলমান আসরে এটা তার ২য় আশি-ঊর্ধ্ব ইনিংস এবং ৩য় ফিফটি। আর এটা তার ১৪ নম্বর টি-২০ (আন্তর্জাতিক) ফিফটি। এছাড়া কাল ৪৫* (২৮) রান করেন রায়ান রিকেলটন। 

২৩ বল হাতে রেখে ৯ উইকেটের এ বড় জয়ের ম্যাচে সেরা প্লেয়ার আর কেউ নন; ৭টি চার এবং ৪টি ওভার বাউন্ডারির মাধ্যমে তার দলকে অপরাজিত (৮২) ইনিংস উপহার দেয়া দলনায়ক এইডেন মার্করাম। 

সুপার এইটের গ্রুপ ১-এ এ পর্যন্ত দঃ আফ্রিকা ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট এবং ওঃ ইন্ডিজ ২ ম্যাচে সংগ্রহ করেছে ২ পয়েন্ট। এই গ্রুপে ভারতের পয়েন্টও ২। আগামী ১ মার্চ গ্রুপ ১-এর শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। তাতে মুখোমুখি হবে দঃ আফ্রিকা-জিম্বাবুয়ে এবং ভারত-ওঃ ইন্ডিজ। 

 

[তথ্যঃ গুগল এবং ক্রিকবাজ।]

コメント 0

コメントがありません

関連記事

ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট スポーツニュース ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 15 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা スポーツニュース নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 83 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় スポーツニュース শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 117 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল スポーツニュース শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 140 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ スポーツニュース অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 129 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড スポーツニュース শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 103 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন スポーツニュース খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 150 Views