নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগে ঢাকা-৬ আসন সহ ৩টি আসনের সকল নথি… | আই নিউজ বিডি

ঢাকা

নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগে ঢাকা-৬ আসন সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ

ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনের ব্যালট পেপার, রেজাল্টশিট সহ সকল নথি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত..
Eidok-এ শেয়ার
নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগে ঢাকা-৬ আসন সহ ৩টি আসনের সকল নথি হেফাজতের নির্দেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে ফলাফল কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আবেদন আমলে নিয়ে আদালত ঐ ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। 

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে তাৎক্ষণিক ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মান্নান তাঁর আসনের ফলাফল প্রকাশ স্থগিত রাখতে নির্বাচন কমিশনে দাবি জানান। পরবর্তীতে সারাদেশে ৩০ টি আসনে ফলাফল স্থগিত রাখতে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি জানালেও নির্বাচন কমিশন ফলাফল স্থগিত না করে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দু’টি আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি। 

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Ley-Corte প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 42 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Ley-Corte ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 43 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Ley-Corte তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Ley-Corte বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 52 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Ley-Corte এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 75 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Ley-Corte কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 69 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Ley-Corte দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 106 Views