বকশীগঞ্জে দাখিল জুনিয়র বৃত্তিতে জিহাদের অভাবনীয় সাফল্য। | আই নিউজ বিডি

বকশীগঞ্জে দাখিল জুনিয়র বৃত্তিতে জিহাদের অভাবনীয় সাফল্য

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম জিহাদ২০২৫ সালের দাখিল জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২য় স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন।..
اشتراک‌گذاری در Eidok
বকশীগঞ্জে দাখিল জুনিয়র বৃত্তিতে জিহাদের অভাবনীয় সাফল্য
عکس: گردآوری‌شده

জিহাদ বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জাগির পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা রশিদুল আল আমীন রন্জু জাগির পাড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ছেলের সাফল্যে গর্বিত বাবা রশিদুল আল আমীন রন্জু, "জিহাদের এই অর্জনের পেছনে রয়েছে তার কঠোর অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা। সে বরাবরই লেখাপড়ায় মনোযোগী ছিল। আমি বিশ্বাস করি, তার এই অর্জন বকশীগঞ্জের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"

ভবিষ্যৎ লক্ষ্য নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে জিহাদ বলেন, সে ভবিষ্যতে ডাক্তার হয়ে সমাজের অবহেলিত, গরিব ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। এলাকাবাসী জিহাদের এই মহৎ স্বপ্ন পূরণে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

খয়ের উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) রফিকুল ইসলাম জিহাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "জিহাদ অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্র। তার এই ফলাফল আমাদের মাদ্রাসার সুনাম বৃদ্ধি করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে।"

জিহাদের এই সাফল্য বকশীগঞ্জের শিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। স্থানীয় সুধী সমাজ মনে করছেন, সঠিক দিকনির্দেশনা ও একাগ্রতা থাকলে গ্রামীণ জনপদ থেকেও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ اخبار منطقه দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। اخبار منطقه চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা اخبار منطقه নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা اخبار منطقه নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী اخبار منطقه লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ اخبار منطقه ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক اخبار منطقه  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views