জিহাদ বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জাগির পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা রশিদুল আল আমীন রন্জু জাগির পাড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ছেলের সাফল্যে গর্বিত বাবা রশিদুল আল আমীন রন্জু, "জিহাদের এই অর্জনের পেছনে রয়েছে তার কঠোর অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা। সে বরাবরই লেখাপড়ায় মনোযোগী ছিল। আমি বিশ্বাস করি, তার এই অর্জন বকশীগঞ্জের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"
ভবিষ্যৎ লক্ষ্য নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে জিহাদ বলেন, সে ভবিষ্যতে ডাক্তার হয়ে সমাজের অবহেলিত, গরিব ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। এলাকাবাসী জিহাদের এই মহৎ স্বপ্ন পূরণে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
খয়ের উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) রফিকুর ইসলাম জিহাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "জিহাদ অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্র। তার এই ফলাফল আমাদের মাদ্রাসার সুনাম বৃদ্ধি করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে।"
জিহাদের এই সাফল্য বকশীগঞ্জের শিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। স্থানীয় সুধী সমাজ মনে করছেন, সঠিক দিকনির্দেশনা ও একাগ্রতা থাকলে গ্রামীণ জনপদ থেকেও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব।