বরগুনায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরগুনা জেলায় ৮ম জাতীয় ভোটার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং জেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।

 

সভায় বক্তারা বলেন, ভোটার দিবসের মাধ্যমে নাগরিকদের ভোটার হওয়ার গুরুত্ব, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। দিবসটি যথাযথভাবে উদযাপনে বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

উল্লেখ্য, আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বরগুনায় র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 7 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 11 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 74 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ