বরগুনায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত..
বরগুনায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
বরগুনা জেলায় ৮ম জাতীয় ভোটার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।..

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং জেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।

 

সভায় বক্তারা বলেন, ভোটার দিবসের মাধ্যমে নাগরিকদের ভোটার হওয়ার গুরুত্ব, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। দিবসটি যথাযথভাবে উদযাপনে বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

উল্লেখ্য, আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বরগুনায় র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator