হালিশহর ট্র্যাজেডি: মা’র পর প্রাণ গেল ছেলেরও

****
Поделиться в Eidok
হালিশহর ট্র্যাজেডি: মা’র পর প্রাণ গেল ছেলেরও
Фото: из открытых источников

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কিশোর শাওন (১৬) মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে চট্টগ্রাম থেকে দগ্ধ ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শরীরের ৫০ শতাংশ দগ্ধ শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, ১০০ শতাংশ দগ্ধ নুরজাহান আক্তার রানীকে জরুরি বিভাগে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা অন্যদের অধিকাংশের অবস্থাই গুরুতর। শাখাওয়াত হোসেন ও আশুরা আক্তার পাখির শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। মো. শিপনের ৮০ শতাংশ, মো. সামির আহমেদ সুমনের ৪৫ শতাংশ, আয়েশা আক্তারের ৪৫ শতাংশ, উম্মে আয়মান স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং মো. ফারহান আহমেদ আনাসের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন একটি বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Эксклюзивный পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ 9 Views গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি Эксклюзивный গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি 82 Views শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া Эксклюзивный শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া 93 Views কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত Эксклюзивный কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 113 Views আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন Эксклюзивный আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 244 Views কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা Эксклюзивный কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 143 Views দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা Эксклюзивный দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 126 Views