গত দেড় বছর রাষ্ট্রীয় সিদ্ধান্তে আমাকে অন্ধকারে রেখেছেন ইউনূস… | আই নিউজ বিডি

গত দেড় বছর রাষ্ট্রীয় সিদ্ধান্তে আমাকে অন্ধকারে রেখেছেন ইউনূস: রাষ্ট্রপতি..

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
গত দেড় বছর রাষ্ট্রীয় সিদ্ধান্তে আমাকে অন্ধকারে রেখেছেন ইউনূস: রাষ্ট্রপতি..
গত দেড় বছর রাষ্ট্রীয় সিদ্ধান্তে আমাকে অন্ধকারে রেখেছেন ইউনূস: রাষ্ট্রপতি..
ছবি: সংগৃহীত
Dr. Muhammad Yunus has kept me in the dark on state decisions in recent years: President

দেড় বছর–নীরবতা, চাপ, চক্রান্ত আর সাংবিধানিক টানাপোড়েনের সময়। সেই সময়ের অভিজ্ঞতা এবার খোলামেলাভাবে তুলে ধরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনে কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ওই সময়টিতে তাঁকে ঘিরে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, এমনকি অসাংবিধানিক উপায়ে অপসারণের চেষ্টাও ছিল। তবে নিজের দৃঢ় অবস্থান ও রাজনৈতিক সমর্থনের কারণেই কোনো উদ্যোগ সফল হয়নি।

 

রাষ্ট্রপতি জানান, ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাওয়ের ঘটনাটি ছিল তাঁর জন্য সবচেয়ে বিভীষিকাময় রাত। নিরাপত্তা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বলয়, উত্তেজিত পরিস্থিতি এবং সম্ভাব্য সাংবিধানিক সংকট–সব মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত স্পর্শকাতর। তিনি বলেন, “আমি সিদ্ধান্তে অবিচল ছিলাম–সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। প্রয়োজনে রক্ত ঝরবে, তবু দায়িত্ব থেকে সরে দাঁড়াব না।”

 

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও তাঁকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি একজন সাবেক প্রধান বিচারপতিকে তাঁর স্থলাভিষিক্ত করার প্রস্তাবও গোপনে দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট বিচারপতি তা প্রত্যাখ্যান করেন বলে জানান রাষ্ট্রপতি। এ ছাড়া বিদেশ সফর বাতিল, রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা, প্রেস উইং প্রত্যাহার এবং হাইকমিশনগুলো থেকে তাঁর ছবি নামিয়ে নেওয়ার মতো ঘটনাও তুলে ধরেন তিনি।

 

রাজনৈতিক সমর্থনের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দুঃসময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব তাঁকে আশ্বস্ত করেছিল যে তারা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চায়। পাশাপাশি তিন বাহিনীর প্রধানরাও তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, “আমি একা ছিলাম না। সাংবিধানিক অবস্থান রক্ষায় অনেকেই দৃঢ় ছিলেন।”

 

দীর্ঘ এই আলাপচারিতায় রাষ্ট্রপতি স্পষ্ট করে বলেন, তাঁর কাছে সবচেয়ে বড় বিষয় ছিল রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষা। ব্যক্তিগত অপমান, অবরুদ্ধ সময় কিংবা রাজনৈতিক চাপ–সবকিছুর মধ্যেও তিনি দায়িত্ব থেকে সরে যাননি। তাঁর কথায়, “ঝড় গেছে, কিন্তু আমি ভাঙিনি।”

Комментариев нет


News Card Generator