যশোরের মণিরামপুর বাজারে চুরি! ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, ৭ লাখ টাকার… | আই নিউজ বিডি

যশোর

যশোরের মণিরামপুর বাজারে চুরি! ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, ৭ লাখ টাকার মালামাল লুট

যশোরের মণিরামপুর বাজারে সার, বীজ ও কীটনাশকের একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।..
Eidok-এ শেয়ার
যশোরের মণিরামপুর বাজারে চুরি! ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, ৭ লাখ টাকার মালামাল লুট
ছবি: সংগৃহীত

 

শনিবার দিবাগত রাতে বাজারের ‘মেসার্স আনোয়ার হোসেন’ নামের ওই দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।

দোকান মালিক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ৮০ হাজার টাকা এবং গুদামে থাকা বিভিন্ন দামী ব্র্যান্ডের কীটনাশক, সার ও বীজ নিয়ে যায়। রোববার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লা খান বলেন, “চুরির ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মণিরামপুর বাজারের মতো জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ব্যবসায়ীরা দ্রুত চোর শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Tội phạm মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Tội phạm কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Tội phạm আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Tội phạm সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Tội phạm থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Tội phạm সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Tội phạm কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views