যশোরের মণিরামপুর বাজারে চুরি! ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, ৭ লাখ টাকার… | আই নিউজ বিডি

যশোর

যশোরের মণিরামপুর বাজারে চুরি! ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, ৭ লাখ টাকার মালামাল লুট

যশোরের মণিরামপুর বাজারে সার, বীজ ও কীটনাশকের একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।..
Eidok-এ শেয়ার
যশোরের মণিরামপুর বাজারে চুরি! ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, ৭ লাখ টাকার মালামাল লুট
ছবি: সংগৃহীত

 

শনিবার দিবাগত রাতে বাজারের ‘মেসার্স আনোয়ার হোসেন’ নামের ওই দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।

দোকান মালিক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ৮০ হাজার টাকা এবং গুদামে থাকা বিভিন্ন দামী ব্র্যান্ডের কীটনাশক, সার ও বীজ নিয়ে যায়। রোববার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লা খান বলেন, “চুরির ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মণিরামপুর বাজারের মতো জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ব্যবসায়ীরা দ্রুত চোর শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Comments 0

No comments found

Related News Articles

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crime সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crime মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views