বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা..
বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা..
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন 

দেশের সাংবাদিক সমাজের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সম্মিলিত..

নবঘোষিত কমিটিতে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতৃত্বে যারা:
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সানিয়াত হোসাইন সামী (দৈনিক ভোরের জাহান, ময়মনসিংহ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-আমি (দৈনিক নাগরিক ভাবনা, গাজীপুর)।

সহ-সভাপতি পদে রয়েছেন—

মোঃ শহিদুল ইসলাম শহিদ (দৈনিক বাংলাদেশ সমাচার, গাজীপুর),

ফাহিম মুনতাসির (দৈনিক তিতাস কণ্ঠ, ব্রাহ্মণবাড়িয়া),

সায়েম মাহমুদ (চট্টগ্রাম ট্রিবিউন, চট্টগ্রাম)।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন দাশ, রাজন কিবরিয়া ইব্রাহিম (দৈনিক ইনফো বাংলা, চট্টগ্রাম/দৈনিক বাংলা দিগন্ত, ময়মনসিংহ) এবং শিহাব আহাম্মেদ (দৈনিক এই বাংলা, পাবনা)।

অর্থ সম্পাদক হয়েছেন মোঃ সোলায়মান হোসাইন (ডেইলি নিউজ বাংলা ২৪, টাঙ্গাইল)।

বিভাগভিত্তিক সাংগঠনিক দায়িত্ব:

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন—

চট্টগ্রাম বিভাগে মোহাম্মদ তৌহিদ (দৈনিক বর্তমান কথা),

সিলেট বিভাগে উৎফল বড়ুয়া (ডেইলি মর্নিং টুডে),

ময়মনসিংহ বিভাগে মোঃ রুবেল হোসেন বাদল (দৈনিক বাংলা দিগন্ত),

রাজশাহী বিভাগে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব আহাম্মেদ।

রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক পদে শিগগিরই মনোনয়ন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদ:

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সেলিম মিয়াজী (দৈনিক নয়া শ্রীমঙ্গল)

ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: সায়মন সারওয়ার কায়েম (দৈনিক মেহেদী)

পাঠাগার বিষয়ক সম্পাদক: সাব্বির জুবায়ের (সংবাদ সারাবেলা, ঢাকা)

এছাড়াও প্রচার ও প্রকাশনা, দপ্তর, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, প্রশিক্ষণ বিষয়ক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নিরীক্ষণ ও উপদেষ্টা পর্যায়েও একাধিক সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

আরও পড়ুন সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সংখ্যা জানাল এনটিআরসিএ, ফল চলতি মাসে

কার্য-নির্বাহী সদস্যবৃন্দ:

নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক কার্য-নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—

মোহাম্মাদ হানিফুল আলী (ঠাকুরগাঁ), রিমন হোসেন (টাঙ্গাইল), মোঃ জিহাদ কাজী (বগুড়া), ফয়সাল সিদ্দিক, সামরুল হক (দৈনিক প্রতিদিনে খবর, জামালপুর), শেখ মোঃ আব্দুল হামিদ (জামালপুর), মোঃ শাহেদ উদ্দিন (নোয়াখালী), পারভেজ আলী মোহন (যশোর), এস এম রিয়াদুল ইসলাম (কুষ্টিয়া), এ.এইচ.এম. আনারুজ্জামান (সাতক্ষীরা), মোহাম্মদ রুহুল আমিন ইমরোজ (কুষ্টিয়া), মোঃ নাজিমুল ইসলাম (কুড়িগ্রাম), মোঃ আবুল খায়ের ইমন, মোঃ রুহুল আমিন (হবিগঞ্জ/কুমিল্লা), মোঃ আশিক ইমরান তামজিদ (গাইবান্ধা), মোঃ আব্দুর রব মুনসুর (সিরাজগঞ্জ), মাহাবুব আহাম্মেদ (সিলেট), রেজাউর রহমান জাহিদ (ঠাকুরগাঁও), মোঃ কামরুল ইসলাম (রাঙ্গামাটি), ইমদাদুল হক মৃদুল (বগুড়া) প্রমুখ।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator