‎রাজনগরে নির্বাচনে বিজয় ও বিএনপির সরকার গঠন উপলক্ষে ছাত্রদলের মিষ্টি… | আই নিউজ বিডি

‎রাজনগরে নির্বাচনে বিজয় ও বিএনপির সরকার গঠন উপলক্ষে ছাত্রদলের মিষ্টি বিতরন

‎মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মৌলভীবাজার ৩আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এম নাসের রহমান এর বিজয় ও বিএনপির সরকার গঠন উপলক্ষে মিষ্টি বিতরন ও আলোচনা সভা করেছে ৩নং মুন্সিবাজার ইউনিয়ন ছাত..
Podijeli na Eidoku
‎রাজনগরে নির্বাচনে বিজয় ও বিএনপির সরকার গঠন উপলক্ষে ছাত্রদলের মিষ্টি বিতরন
Foto: arhiva

 

 

১৮ ফেব্রুয়ারী (বুধবার) রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে মিষ্টি বিতরন ও আলোচনা সভার কার্ষক্রম করে মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদল।

মৌলভীবাজার ৩আসনের সাংসদ এম নাসের রহমানের ভূমিধস বিজয় উপলক্ষে আয়োজিত মিষ্টি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্বাস আলী।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন  উপজেলা ছাত্রদল এর সিনিয়র ছাত্রনেতা জুনেল আহমেদএবং সাবেক ছাত্রদলের আহবায়ক সুহেব আহমেদ।

এ সময় মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুস সালাম রিমন, সহ ছাত্রবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন,  উপজেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদ,কামাল রাজা এবং মৌলভীবাজার কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাফি খান সহ ৩নং মুন্সিবাজার ইউনিয়ন তালামীজ এর সাধারণ সম্পাদক শায়েখ আহমদ।

‎আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ উনাদের নিজ নিজ বক্তব্যে বলেন, এম নাসের রহমানের এই ভূমিধ্বস বিজয় জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।

‎তারা নিজ বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ বিজয় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সুন্দর একটি সমাজ উপহার দিবেন।

‎৩নং মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদল এর নির্বাচন কালীন টিম লিডার সুমেল আহমেদ এর আয়োজনে  মিষ্টি বিতরন ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা সালিম,তুহিন,আলামিন,দিলোয়ার,জাসিম,মাহি,রাজু,মুরাদ,মোহাম্মদ, রুবেল,সুহেল,রাব্বি, কাওছার, সুবেদ,মুস্তাকিন সহ  স্থানীয় নেতৃবৃন্দ।

Komentari 0

Nema komentara

povezani članci

খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ Vijesti iz okruga খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ 1 Views খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী Vijesti iz okruga খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 49 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন Vijesti iz okruga মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 38 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Vijesti iz okruga গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Vijesti iz okruga কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Vijesti iz okruga কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 86 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Vijesti iz okruga সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 144 Views